রূপগঞ্জে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কাঞ্চন এলাকা থেকে এসব ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার মোজাম্মেল হকের ছেলে শাহিন ওরফে লোহা শাহিন, রিফুজিপাড়া এলাকার কমল মিয়ার ছেলে আলামিন ও চরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আফজাল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, দীর্ঘদিন ধরেই কাঞ্চন পৌর এলাকার দুটি পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশৃংখলা করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রেখেছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুটি পক্ষের লোকজনের কাছ থেকে ৩৪টি চাইনিজ কুড়াল, ৩টি তলোয়ার, ২টি সামুরাই, ৪টি পাইপ, ১৩টি টেঁটা এবং দুটি ছেনি উদ্ধার করা হয়। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি ও এসআই খাইরুল লস্কর বাদী হয়ে ১০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত