মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর বরাদ্ধকৃত নম্বর কমাল কুবি
গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর বরাদ্দকৃত নম্বর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভার পর কুবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ১০০ নাম্বার (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ) নির্ধারণ করা হলে এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এ বিষয়ে উপাচার্যসহ ডিনদের নিয়ে জরুরি বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ১০০ নম্বরের পরিবর্তে ২০ নম্বর রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নতুন এই সিদ্ধান্তের পূর্বে গত মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর ভর্তি পরীক্ষা থেকে ও বাকি ১০০ নম্বর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে মূল্যায়নের কথা উল্লেখ করা হয়েছিল।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা