ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ইয়াবা পাচারকালে নারীসহ গ্রেফতার ৫


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ৪:৫৭
চট্টগ্রামের পটিয়ায় ১২ হাজার পিস ইয়াবা ‍এবং দুটি প্রাইভেটকার জব্দ ও এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমমুন্সিরহাটস্থ কচুয়াই ইউনিয়ন পরিষদের সামনে থেকে পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার ঘোষসহ সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে গ্রেফতার করে তাদের। 
 
গ্রেফতারকৃতর হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উলুকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মো. রানা, নিউ হাজীগঞ্জ গ্রামের নুরে আলমের ছেলে মো. মোস্তফা প্রকাশ রোহিত, ৪নং দরপত গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. তৈয়বুর রহমান প্রকাশ সজল, ভাটি বন্দর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. মাহাদী হাসান প্রকাশ মেহেদী এবং ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সানিয়া আক্তার।
 
এ বিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালানসহ দুটি প্রাইভেটকার নিয়ে ৫ জন ইয়াবা সিন্ডিকেটের সদস্য চট্টগ্রাম শহরের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকার এবং এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন