ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে চিকিৎসা কেন্দ্রে প্রবেশের একমাত্র রাস্তা কবরস্থান


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৯-১১-২০২১ বিকাল ৫:২৪
দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের নগরাঞ্চলে বসবাসকারী অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠী ও জীবিকার অন্বেষণে আসা মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’ নামে একটি প্রকল্প সরকার বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে শহরের দরিদ্র জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় টঙ্গীর অসহায় দরিদ্র জনগণের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্থানীয়দের সেবা প্রদানের লক্ষ্যে ৪৭নং ওয়ার্ডে নির্মিত হয়েছে নগর মাতৃসদন। 
 
মাতৃসদন নির্মিত হওয়ায় অত্র এলাকা ও আশপাশের লাখ লাখ মানুষ এখানে সেবা নিতে আসছেন। তবে পরিকল্পিত সড়ক ব্যবস্থা না থাকায় রোগীদের বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের বিড়ম্বনার যেন শেষ নেই। দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি মাতৃসদনের সড়কের কাজ। কোনো প্রকার উপায় না থাকায় প্রায় বাধ্য হয়ে চিকিৎসক ও রোগীদের প্রবেশ করতে হয় মরকুন কবরস্থানের মাঝখান দিয়েই। কবরস্থান পবিত্র স্থান হলেও চারপাশ শান্ত, নিরিবিলি ও থমথমে হওয়ায় রোগীরা প্রচণ্ড ভয় পান, মাতৃসদনে আসা রোগীদের মাঝে সব সময় ভয়ভীতি বিরাজ করে। মাতৃসদন পরিচালনা করছে ইউনিটি থ্রু পপুলেশন সার্ভিস ( UTPS)।
 
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, টঙ্গীতে নগর মাতৃসদন হওয়ায় আমরা সহজেই চিকিৎসাসেবা নিতে পারি আর এখানকার চিকিৎসাসেবাও খুব ভালো। তবে আসা-যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়। মরকুনের মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ড্রেনের কাজ ঢিলেঢালাভাবে চলছে, যার কারণে কাটা আর ভাঙ্গা রাস্তায় গাড়ি চলাচল সম্ভব হয় না। গর্ভবতী মায়েদের খুব কষ্ট হয়। রাস্তায় প্রসব হওয়ার ঘটনাও রয়েছে। কবরস্থানের ভেতর দিয়ে হাসপাতালে প্রবেশ করতে হয়। রাতের বেলায় ভর্তি থাকা অবস্থায় ভয়ে বের হওয়া যায় না। এছাড়া ভর্তি রোগীদের আত্মীয়স্বজনরা রাতে ভয়ে আসেন না। যার কারণে প্রয়োজনের সময় ওষুধপত্র না আনতে পারায় বহু বিপদের সম্মুখীন হতে হয়।
 
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর সাথে কথা বললে তিনি জানান, ড্রেন ও সড়কের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান হবে। 
 
তবে স্থানীয়দের দাবি, সড়কের যতটুকু জায়গা হাঁটার উপযোগী সে জায়গাতেও অহেতুক মাটি ফেলে আটকে রাখা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সড়কের কাজে ধীরগতি হওয়ায় আমাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হচ্ছে।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল