ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুয়াকাটায় স্নান শেষে পুন্যের আশায় সাগরের জলে ধান-দূর্বা অর্পণ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৯-১১-২০২১ বিকাল ৬:২১

নির্ঘুম রাত কাটিয়ে পূর্ণিমা তিথিতে সূর্য ওঠার সাথে সাথে কুয়াকাটা সৈকতে পুন্যস্নান শেষ করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নর-নারী। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পুন্যার্থীরা স্নানের আগ মুহূর্তে সৈকতে পুন্যের আশায় কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে উচ্চৈঃস্বরে গীতা  ও চণ্ডী পাঠ করেছেন আবার কেউ হাতে বেল পাতা, ফুল, ধান-দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল, সিঁদুর সাগরের জলে অর্পণ করেছেন। এ সময় সনাতন ধর্মাববলম্বী নারীদের উলুর ধ্বনিতে মুখরতি হয়ে ওঠে পুরো সৈকত। আবার কেউ কেউ মাথার চুল ন্যাড়া করা, প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন। তবে এ বছর সৈকতে বসেনি মেলা। এর আগে রাতভর কুয়াকাট শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানামকীর্তনে মেতে ওঠের সনাতনীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর সবচেয়ে কমসংখ্যক পুন্যার্থীর আগমন ঘটে এ উৎসবে। আবাসিক হোটেল-মোটেলগুলোতে তেমন কোনো চাপ ছিল না। আগত দর্শনার্থী ও পূন্যার্থীর জন্য নিরাপদ পানি, মেডিকেল টিম, স্যানিটাইজেশনসহ স্নান শেষে পোশাক পরিবর্তনের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এছাড়া আগত পুন্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আনসার, স্বেচ্ছাসেবক একত্রে নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।

কুয়াকাটায় পুন্যস্নানে আসা পরিমল চন্দ্র দাস বলেন, নানারকম সমস্যার মধ্যেই এ বছরটা পার করেছি। সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সে মনোবাসনা নিয়ে কুয়াকাটায় পুন্যস্নান করতে এসেছি। ভালোভাবেই ধর্মীয় আচার পালন করতে পারায় নিজের কাছে ভালো লাগছে।

গবিন্দ চন্দ্র বড়াল নামে একজন সাগরের পানিতে নেমে মনে মনে কী যেন জপতে লাগলেন। খানিক পর দুহাতে সাগর থেকে পানি নিয়ে স্ত্রী-পুত্রের মাথায়-গায়ে ঢেলে দিলেন। এভাবে ভক্তকুলের নানারকমের নিয়ম-রীতি পালন করতে দেখা গেল। কেউ নিজের জন্য আবার কেউ স্বর্গবাসী মা-বাবার জন্য মানত করে সৈকতের বালুচরে বসে মাথা ন্যাড়া করেন।

ভক্ত দাস নামে ‍এক পুন্যার্থী বলেন, বাবা মারা গেছেন কয়েক মাস হলো। তার নামে মানত করেছিলাম। পূর্ণিমার তিথিতে রাসপূজার সময় মাথা ন্যাড়া করে সে মানত রক্ষা করেছে বলে তিনি জানিয়েছেন। 

কুয়াকাটা রাস পূজা ও পুন্যস্নান উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বরণ দাস বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে রাতভর শ্রীকৃষ্ণের নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা অংশগ্রহণ করেন। তবে পুন্যার্থীরা পূর্ণিমা তিথিতে সুন্দরভাবেই স্নান সম্পন্ন করেছেন বলে তিনি জানিয়েছেন।

মহিপুর থানার ওসি মো. অবুল খায়ের বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুয়াকাটায় রাসপূজা ও পুন্যস্নান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপারের (কলাপড়া সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে পুন্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / জামান

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত