ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মিডিয়ায় ক্ষোভ প্রকাশ : মুশফিককে তলব করেছে বিসিবি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২১ বিকাল ৬:২২

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। জানা গেছে, টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এরই মধ্যে চট্টগ্রাম চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটার। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ঘুরে যেতে হবে টাইগারদের সাবেক অধিনায়ককে। মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোয় বোর্ডে তলব করা হয়েছে মুশফিককে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির মাঝেই খবর ছড়িয়ে পড়ে, মুশফিককে কারণ দর্শাও নোটিস দিয়েছে বিসিবি। তবে বিষয়টি তা নয়। আকরাম জানিয়েছেন, মুশফিককে ডেকেছে বিসিবি। সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে তার সঙ্গে কথা বলবে বোর্ড।

ঘটনার সূত্রপাত মুশফিককে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্রাম দেয়ার মাধ্যমে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণার সময় নির্বাচক কমিটি থেকে বলা হয়েছিল, সামনে টানা কয়েকটি টেস্ট থাকায় এই সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। কিন্তু স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুশফিক। সেখানে তিনি বিশ্রামের বিষয়টিকে সরাসরি বাদ দেয়া হিসেবে উল্লেখ করেন এবং জানান, নতুন করে দলে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। এসব সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতেই মূলত মুশফিককে ডেকেছে বিসিবি।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’