ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান
১৮ জানুয়ারি, ২০১৫- এদিন জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স যেভাবে চড়াও হয়েছিলেন তা ক্রিকেটপ্রেমীরা চাইলেও ভুলতে পারবেন না। ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করেছেন এবি ডি ভিলিয়ার্স। আজ শুক্রবার (১৯ নভেম্বর) সব ধরনের ক্রিকেট থেকেই বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি দিয়ে বিদায়ের কথা জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ২০০৪ থেকে ২০১৮; ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিযাত্রা সম্পর্কে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘অসাধারণ এক যাত্রা শেষে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সাবেক সতীর্থদের সঙ্গে ২২ গজে অসাধারণ সময় কাটিয়েছি। সময়টা খুব উপভোগ করেছি। এখন ৩৭ বছর বয়সে এসে নিজেকে ক্রিকেট থেকে গুটিয়ে নিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১৮ সালে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিব্যি খেলে যাচ্ছিলেন ডি ভিলিয়ার্স। বিগ ব্যাশ, আইপিএল, পাকিস্তান সুপার লিগ, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট, স্বদেশি এমএসএল- সব জায়গাতেই ছিল তার পদচারণা। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আইপিএলে, বিশেষ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি)। ২০১১ থেকে ২০২১-দশ বছরে আরসিবির হয়ে ১৫৭ ম্যাচ খেলে ১৫৮.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ৪৫২২ রান।
আরসিবির হয়ে খেলার স্মৃতিচারণ করে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘আরসিবি ম্যানেজমেন্ট, বন্ধু বিরাট কোহলি, সতীর্থ, কোচ, ভক্ত-পুরো আরসিবি পরিবারকে ধন্যবাদ জানাই যারা আমাকে দীর্ঘদিন সমর্থন দিয়ে গেছেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। সবসময় আরসিবিয়ান হয়েই থাকব।’
২০১৫ এর ১৮ জানুয়ারি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিন আরও এক পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে ফিফটি করেছিলেন সনৎ জয়সুরিয়া। ওয়ান্ডারার্সে ১৬ বলে ফিফটি করে লঙ্কান পিঞ্চহিটারের ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তাছাড়া ২০১৫ তে আরও এক স্মরণীয় ইনিংস খেলেছিলেন তিনি। ৩ ডিসেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে শুরু হওয়া সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ৪৩ রানের পরম ধৈর্য্যের এক ইনিংস খেলেছিলেন।
১৭ ডিসেম্বর, ২০০৪ পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় ডি ভিলিয়ার্সের পদচারণা। এরপর আরও দীর্ঘ সাড়ে ১৩ বছর জাতীয় দলের জার্সিতে রাজত্ব করেছিলেন ডি ভিলিয়ার্স।
৪২০ ম্যাচ খেলে সাবেক প্রোটিয়া অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ২০০১৪, মোট সেঞ্চুরি ৪৭টি এবং টেস্ট, ওয়ানডে- দুই সংস্করণেই রয়েছে পঞ্চাশোর্ধ গড়। ১১৪ টেস্টে ২২ সেঞ্চুরিতে ৫০.৬৬ গড়ে করেছেন ৮৭৬৫ রান এবং ২২৮ ওয়ানডেতে ২৫ সেঞ্চুরিতে করেছেন ৯৫৭৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি না থাকলেও আছে ১০টি ফিফটি৷ ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬.১২ গড়ে ১৬৭২ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।
জামান / জামান
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে