শিবচরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে রক্ষা পেলেনে দুই বান্ধবী
মাদারীপুরের শিবচরে ব্যাটারিচালত অটোরিকসায় চড়ে গতকাল সন্ধ্যার পর ঘুরতে বের হন দুই বান্ধবী। পথিমধ্যে ওই অটোরিকসার চালক দ্বারাই ইভটিজিংয়ের শিকার হন তারা। বিব্রতকর অবস্থায় পড়ে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ গিয়ে ওই দুই বান্ধবীকে উপজেলার পাঁচ্চর এলাকা থেকে উদ্ধার করে এবং অটোচালককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত অটোচালক হিরো খানকে (২৫) তিন মাসেরে কারাদণ্ড প্রদাণ করা হয়। হিরু খান উপজেলার পাঁচ্চর এলাকার বড় বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিবচর পৌর এলাকার কলেজ মোড় থেকে ২০ ও ২১ বছরের দুই বান্ধবী হিরু খানের অটো গাড়িতে করে পাঁচ্চর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় অটো নষ্ট হয়েছে বলে গাড়ি থামিয়ে অটোচালক হিরু খান বিভিন্ন প্রকার অশীল অঙ্গভঙ্গিতে ইভটিজিং শুরু করে। এতে অটোচালকের সাথে তরুণীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সাহায্য নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শিবচরে নিয়ে এসে তাদের অভিভাবকদের খবর দিয়ে বাসায় পাঠানোর ব্যবস্থা করে।
এ ঘটনায় মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি। একই সাথে ইভটিজার অটোচালককে আটক করতে সক্ষম হই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটো লককে তিন মাসের সাজা প্রদান করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied