ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দেয়া হয়েছে : মেয়র জাহাঙ্গীর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ২:৫৫

গাজীপুর মহানগরের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়া হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

মেয়র দাবি করেন, দুই মাস ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তবে তাকে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে মেয়র বলেন, জায়গা নিয়ে কেউ এলে আমরা উভয়পক্ষকে মিল করে দিয়েছি। কোনো জায়গা-সম্পত্তিতে কোনোদিন হাত দেইনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পর্কে মিথ্যা-বানোয়াট তথ্য দেয়া হয়েছে।

ভাইরাল অডিও সম্পর্কে তিনি বলেন, মূল কথা বাদ দিয়ে আংশিক কথা দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কিছু লোক ২০১৩ সালের পর থেকেই আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য পেছনে লেগেছিল।

তিনি বলেন, যারা ঘরের ভেতর এসে অডিও করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, রাস্তায় গাড়ির মধ্যে আগুন দিতে পারে, তাদের বিচার হয়নি। বিচার হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, আওয়ামী লীগের কর্মী আমার।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;