ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হাসান আলীকে তিরস্কার, বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ২:৫৯

অশোভন আচরণের জন্য পাকিস্তানি পেসার হাসাল আলীকে তিরস্কার করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করে এমন আচরণ করেন, যা ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী। হাসানের পাশাপাশি বাংলাদেশ দলকেও জরিমানা করেছে আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ১ম ম্যাচে আইসিসির লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভাঙেন হাসান। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করেন এই পেসার। যেখানে লেখা আছে- কোনো আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যানকে আউট করার পর এমন কোনো আচরণ করা যাবে না, যা ব্যাটসম্যানকে আগ্রাসী কোনো প্রতিক্রিয়া দেখাতে প্রলুব্ধ করতে পারে।

কিন্তু হাসান বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে নুরুল হাসান সোহানকে আউট করে তাকে সেন্ড অফ দেন। এজন্য আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন, যেটা ২৪ মাস সময়ে হাসান আলির প্রথম আচরণবিধি লঙ্ঘন।

এদিকে বাংলাদেশ দলকে গুনতে হয়েছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে দলের সবাইকে। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করতে পেরেছিল বাংলাদেশ। আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ১ ওভার কম করার জন্য বোলিং দলের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হবে।

হাসান আলী ও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের অপরাধ ও শাস্তি মেনে নিলে আর শুনানির দরকার পড়েনি।

এমএসএম / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’