ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে গ্রামপুলিশকে পেটালেন ছাত্রলীগ নেতা


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৩:১৬

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক গ্রামপুলিশকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় আহত হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. বেদার আলী শেখকে (৫২) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ নেভম্বর) সকাল ৮টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ মারপিটের ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন গ্রামপুলিশ বেদার আলী বলেন, চেয়ারম্যানের নির্দেশে পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালনের সময় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল ইসলাম রানা তাকে অতর্কিতে মারপিট করে। পরে দফাদার সমীর কুমার মিরবর ও চৌকিদার আবুল কালম বেদার আলীকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি করেন। 

ঘটনা সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম বলেন, গ্রামপুলিশ বেদার আলীকে মারপিটের ঘটনা সঠিক। বিষয়টি থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। রানার পিতা ইউপি সদস্য মোনজেল হাওলাদারও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এ সম্পর্কে জানতে চাইলে নিজেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবি করে রানা বলেন, দুদিন আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন। তার সাথে কারো কোনো মারপিটের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিদুজ্জামান মহিদ বলেন, রানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয়, আহ্বায়ক। চৌকিদারকে মারপিটের ঘটনা শুনেছি। উপযুক্ত বিচার করা হবে। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ