ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিত মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার উপজেলার মধ্য লক্ষণপাড়ার মোসাদ হোসেনের ছেলে আহসান হাবীব (৯) বংশিবাটি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। আজ শনিবার বাড়ি ফেরার সময় লক্ষণপাড়া-বড়থা সড়কের বংশিবাটি নামক স্থানে দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়। আহসান হাবীব ব্রজবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, বিষয়টি অবগত আছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা