আশুলিয়ার ধামসোনায় ৪০ দিনের শিশুকে উপহার
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে ৪০ দিনের এক (শিশু) নবজাতকের জন্য উপহার দিলেন স্থানীয় চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। শনিবার (২০ নভেম্বর) দুপুরে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারদের সাথে নিয়ে স্থানীয় চেয়ারম্যান সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম সনদ করলে বিনামূল্যে জন্ম সনদ ও ঘুমানোর জন্য একটি বেবি সেট উপহার দিতে হবে।
তারই ধারা বাহিকতায় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ৫নং ওয়ার্ডের মেম্বার মো. মোনতাজ হোসেনকে সাথে নিয়ে তার ওয়ার্ডের ৪০ দিনের নবজাতক কাউছারের জন্য মা শিরিন আক্তারের হাতে একটি জন্ম সনদ ও শিশুটির ঘুমানোর জন্য একটি বেবি সেট উপহার দেন। শিশুটির মা তার নবজাতকের জন্য সরকারের পক্ষ থেকে এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা। মা শিরিন আক্তার উপহার হাতে নিয়ে সরকার ও স্থানীয় চেয়ারম্যানের জন্য দোয়া করেছেন।
এ সময় উক্ত ইউনিয়ন পরিষদের ৬নং ওয়র্ডের মেম্বার সাদেক ভূঁইয়া, ৭নং ওয়ার্ডের মো. মঈনুল ইসলাম ভূঁইয়া, ৮নং ওয়র্ডের মো. হারুন মণ্ডল, ৯নং ওয়ার্ডের শফি উদ্দিন মেম্বার এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রাশিদা বেগম, রেহানা বেগম, লিমা আক্তার ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেনসহ স্থানীয় অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার