ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে রাস দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন চা শ্রমিক রাসেল


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২১ বিকাল ৫:৪১
কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপে মণিপুরী সম্প্রদায়ের মহারাসোৎসব দেখতে যাওয়া রাসেল মিয়া (২৬) নামে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে পাত্রখোলা চা বাগানের পাহাড়ি ছড়া আমঘাট থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায় কমলগঞ্জ থানা পুলিশ। যে ছড়া থেকে চা শ্রমিক রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ওই পাহাড়ি ছড়ায় পানির গভীরতা ৬ ইঞ্চি হবে। নিহত চা শ্রমিক রাসেল পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে।
 
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার কমলগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয় মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রাসোৎসব। ওই রাসোৎসব দেখতে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার বাসিন্দা চা শ্রমিক রাসেল মিয়া। কিন্তু রাত গভীর হলেও রাসেল বাড়ি না ফেরায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী বিষয়টি তার শ্বশুর বাচ্চু মিয়াকে জানান। পরে তাকে খোঁজ করা হলেও তার কোনো হদিস মেলেনি। শনিবার দুপুরে চা বাগানের পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট এলাকায় রাসেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিচিত একজন বাচ্চু মিয়াকে জানান। পরে স্বজনরা সেখানে ছুটে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি তদন্তের নেতৃত্বে প্রথমে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে ছড়ার পানি থেকে মৃতদেহ পাড়ে তোলা হয়। পরে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহিদুল হক মুন্সী ও কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনাস্থলে পৌঁছে নিহতের বাবাসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
 
লাশ উদ্ধারের পর নিহত রাসেলের পিতার অসংলগ্ন কথাবার্তা আর পরিবারের সদস্যদের বক্তব্য শুনে প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হলেও নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে রাসেল বাড়ি থেকে বেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। শনিবার দুপুরে পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের লাশ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার ঘাড় মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। পূর্বশত্রুতার জেরেই তার ছেলেকে হত্যা করে লাশ পাহাড়ি ছড়ায় শত্রুরা ফেলে গেছে।
 
পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হয়তো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে মন্তব্য করেন তিনি। 
 
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত