ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গৃহবধূর আত্মহত্যা : স্বামী আটক


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ১১:৩৮

ধামরাইয়ে নিপা বেগম (২৪) নামে ৯ মাসের এক কন্যার জননী আত্মহত্যা করেছেন। নিহত নিপা বেগম মানিকগঞ্জের শিবালয় থানার পাইপাড়া গ্রামের সবজাল মির্জার মেয়ে। তারা ধামরাই পৌরসভার কুমরাইলের হাসামের বাড়ির ভাড়াটিয়া।

জানাযায়, শরীফের (৩৫) সাথে গত পাঁচ বছর আগে মানিকগঞ্জ জেলার শিবালয়ের পাইপাড়া গ্রামের সবজাল মেয়ে নিপার বিয়ে হয়। অনেক চেষ্টার পর নয় মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়। শরিফের সাথে মাঝে মাঝেই সন্দেহের বশে ঝগড়া হয় নিপার। শনিবার (২০ নবেম্বর) দুপুরের পর ঝগড়ার সূত্রপাত হয় তাদের মধ্যে। ঝগড়ার পর নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান নিপা। স্বামী খবর পেয়ে দরজা ভেঙে বের করে হাসপাতালে নিতেই মারা যান নিপা।

নিপার বাবা সবজাল বলেন, আমার কাছ থেকে কয়েক দিন আগে ১ লাখ ৫০ হাজার টাকা নেয় শরীফ। আবারো টাকা দাবি করে সে। আমার মেয়েকে মেরে ফেলেছে, আমি শরীফের বিচার চাই।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী-শ্বশুরসহ দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত