মেসির ফের বার্সায় ফেরার সম্ভাবনা আছে
লিওনেল মেসি বার্সেলোনার ছেড়েছেন ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে। পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে তার যাওয়ার পর থেকেই আলোচনা- মেসি কি আবারও বার্সেলোনায় ফিরবেন? আর্জেন্টাইন তারকাও জানিয়েছিলেন ফেরার ইচ্ছের কথা।
কয়েক দিন আগে ক্লাবটির কিংবদন্তি দানি আলভেজকে খেলোয়াড় হিসেবে ফিরিয়ে আনে বার্সেলোনা। এর আগে কোচ করে আনে জাভি হার্নান্দেজকে। এই দুজনের পর কি মেসি-ইনিয়েস্তাও ফিরবেন? বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা দানিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে দিয়েছিলেন তেমনই ইঙ্গিত।
তবে এখন তিনি বলছেন, বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও বার্সেলোনায় মেসি বা ইনিয়েস্তার ফেরার সম্ভাবনার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে এই দুজনের ফেরার খুব একটা সম্ভাবনা দেখেন না লাপোর্তা।
তিনি বলেছেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, এই মেসি ও ইনিয়েস্তা ভবিষ্যতে বার্সেলোনায় ফিরতে পারে কি না, আমরা তাদের আবারও ক্লাবে দেখতে পাবো নাকি। তারা নিজেরাও সবসময় বলেছে যে তারা বার্সেলোনায় ফিরতে চায়। আমি খেলোয়াড় হিসেবে কথা বলছি না, কোচ হিসেবে ফেরার ব্যাপারে বলেছি। তারাও প্রকাশ্যে এমন ইচ্ছে জানিয়েছে। তাই তাদের বার্সেলোনায় ফেরার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।’
লাপোর্তা আরও বলেন, ‘তারা খেলোয়াড় হিসেবে ফিরবে কি-না? আমার মনে হচ্ছে না এখন এটা সম্ভব। কারণ তারা নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। আমার উত্তর এই অর্থে ছিল যে তারা অবশ্যই ভিন্ন ভূমিকায় বার্সেলোনায় ফিরবে। তবে ভবিষ্যতে কী হবে, তা কেউ জানে না।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ