ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

‘মনেপ্রাণেই’ অভিষেক গোলটা চেয়েছিলেন মেসি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ১১:৪৩

দিনে দিনে ‘দেনা’ যেন বেড়েই চলেছিল। লিওনেল মেসির সেই দেনা শোধ হয়েছে অবশেষে। পিএসজির হয়ে পেয়েছেন প্রথম গোলের দেখা। নঁতের বিপক্ষে তার গোলই দলের জয় নিশ্চিত করে দিয়েছে গতকাল রাতে। 

দীর্ঘ খরার কারণেই হয়তো, মেসির গোল করার ইচ্ছাটা তীব্রতর হচ্ছিল দিনে দিনে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় প্রকাশ পেল সেটাই। তিনি বললেন, ‘লিগ ওয়ানে নিজের প্রথম গোলটা করতে পেরে আমি অনেক খুশি। এ গোলটা আমি মনেপ্রাণে চাইছিলাম। চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলেও এখানে পারিনি, আজ পারলাম।’

লিগ ওয়ানে অভিষেকের পর থেকে এ গোলের আগ পর্যন্ত মেসি শট নিয়েছিলেন ১৯টি। তবে এর একটিও গোলের খাতায় নাম লেখাতে পারেনি। লেখাল অবশেষে গতকাল। এমন গোলের পর মেসির প্রতিক্রিয়া, ‘আগেও সুযোগ পেয়েছিলাম আমি, এই ম্যাচে, আগের ম্যাচে। কিন্তু ভাগ্য ভালো, আজ গোলটা করতে পেরেছি।’

মেসির ‘প্রথম’ গোলের বিষয়টা বাদ দিলেও গোলের গুরুত্বটা বেশ। পিএসজি ২-১ গোলে এগিয়ে ছিল, তবে ম্যাচের অনিশ্চয়তা শেষ হয়নি তখনো। হয়েছে মেসির গোলে। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবে দিনশেষে জয় পেয়েছি আমরা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমি খুশি।’

মেসির এ গোলকে কোচ পচেত্তিনোও দেখছেন গুরুত্ব দিয়ে। বললেন, ‘মেসির গোলটা তার আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। এ গোলটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার দলের জন্যও।’

আর্জেন্টাইন তারকার পরের মিশন এবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি-বধ। আগামী ২৫ নভেম্বর পিএসজি তাদের নিজেদের মাঠে আতিথ্য দেবে পেপ গার্দিওলার দলকে। এই দলের বিপক্ষেই মেসি গোলের খাতা খুলেছিলেন পিএসজির হয়ে। সে কাজটা যে ফিরতি লেগেও করতে চাইবেন তিনি, তা বলাই বাহুল্য। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে