ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইতালিতে বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১:২৬

ইতালির তুরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার মধ্যরাতে তুরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে এসে মেজেতে পড়ে থাকা লাশটি দেখে থানায় ফোন দিলে পুলিশ এসে তা লাশ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না। রুমমেটরা কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এ হত্যাকাণ্ড হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ইব্রাহিম তুরিনোর একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা