ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

পাঁচ বছর পরে হলেও শেষ ম্যাচ চেন্নাইয়ে খেলবো: ধোনি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ১:৩০

গত বছরের আগস্টে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এখনও খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে। ধারণা করা হচ্ছিল, ২০২১ সালের আসরটিই হয়তো ছিল ৪০ বছর বয়সী ধোনির শেষ।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক জানিয়েছেন, এখনও শেষ ম্যাচ খেলেননি তিনি। সেটি কবে খেলবেন তা-ও নিশ্চিত করেননি। তবে এক বছর পরে হোক কিংবা পাঁচ বছর পরে, শেষ ম্যাচটি চেন্নাইয়েই খেলবেন বলে ঠিক করে রেখেছেন তিনি। যেমনটা ভারতের মাটিতে শেষ ওয়ানডে খেলেছিলেন রাঁচিতে।

শনিবার চেন্নাই ফ্র্যাঞ্চাইজি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘আমি সবসময় পরিকল্পনা করেই ক্রিকেট খেলেছি। ঘরের মাঠে আমার শেষ ওয়ানডে ছিল রাঁচিতে। আশা করছি, আমার শেষ টি-টোয়েন্টি হবে চেন্নাইয়ে। সেটা হোক আগামী বছর কিংবা পাঁচ বছর পরে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন ধোনি। সবশেষ আসরের চ্যাম্পিয়নশিপসহ মোট চারবার চেন্নাইয়ের ঘরে শিরোপা তুলেছেন তিনি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, চেন্নাই শহরেরই ব্র্যান্ড হয়ে গেছেন ধোনি। এ কারণেই মূলত শেষ ম্যাচটি চেন্নাইয়েই খেলতে চান তিনি।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো