ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘পেইনকে তিন বছর আগেই বহিষ্কার করা উচিত ছিল’


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ২:১০

‘সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে’- অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গত ১৪ নভেম্বর দুবাইয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এক সপ্তাহ না যেতেই সদ্য সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইনের সেক্সটিং কেলেংকারিতে এখন টালমাটাল অবস্থায় অস্ট্রেলিয়ার ক্রিকেট।

২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের এক নারী সহকর্মীর সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের অশ্লীল বার্তালাপ প্রকাশ্যে আসে কয়েকদিন আগে। যে কারণে এরই মধ্যে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ৩৬ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার।

অথচ পেইনের এমন কর্মকাণ্ড ২০১৮ সালেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে (সিএ) জানানো হয়েছিল। সে বছরই বল টেম্পারিং কেলেংকারিতে তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ নিষিদ্ধ হওয়ায় পেইনকে সাদা পোশাকের অধিনায়ক করা হয়। তবে পেইনকে তখনই বহিষ্কার করা উচিত ছিল মনে করেন সিএ’র বর্তমান চেয়ারম্যান রিচার্ড ফ্রুডেনস্টেইন।

ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘২০১৮ সালে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে আমি কিছু বলতে পারবো না। সেটা আমার এখতিয়ারের বাইরে। তবে আমি মনে করি বোর্ডের এই সিদ্ধান্ত সবার কাছে ভুল বার্তা হিসেবে গিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়কের সর্বোচ্চ পর্যায়ের ভালো আচরণ থাকা উচিত। পেইনকে ২০১৮ সালেই বহিষ্কার করা উচিত ছিল।’

চার বছর আগের ঘটনা প্রকাশ্যে আসায় টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন পেইন। যে কারণে আগামী ৮ ডিসেম্বর গ্যাবায় শুরু হতে যাওয়া অ্যাশেজের আগে অধিনায়ক খোঁজা নিয়ে দুর্বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। সহ-অধিনায়কের দায়িত্বে থাকা প্যাট কামিনসই অধিনায়ক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’