কুষ্টিয়ার খোকসায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নদীর ঘাট থেকে ওয়ান শুটারগান, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে খোকসা থানা পুলিশ। শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মণ্ডল ওরফে কাটে মণ্ডলের ছেলে সামিরুল মণ্ডল (৩৫) এবং একই ইউনিয়নের আজিল সেখের ছেলে রাজিব সেখ (২৮)।
থানা পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেন। এ সময় সামিরুলের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুটি রামদা ও রাজিবের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের নামে একাধিক মামলা আছে।
এ বিষয়ে রোবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মুখে প্রেস ব্রিফিং করে জানান, দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
Link Copied