বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের দাবি
রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর আলুপট্টি জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে জনউদ্যোগ রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান।
আলোচনায় অংশগ্রহণ করেন- আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, প্রভাষক রণজিৎ কুমার দাস, সংস্কৃতিকর্মী সুবোধ কবিরাজ, যুবনেতা আনিয়েল সরেন, নারী নেত্রী ববিতা রাণী প্রমুখ।
এ সময় বক্তারা বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষ ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা