শাহজাদপুরে বিনামূল্যে ৫০তম বার রক্তদান
বিনামূল্যে ৫০তম বার রক্তদান করেছেন আলমাছ আনছারী (৪১) নামে এক কলেজ শিক্ষক। আলমাছ আনছারী সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বারিয়াপুর চৌধুরীপাড়ার মৃত আলহাজ শাহজাহান আলীর ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। শাহজাদপুর পৌর শহরের ডাকবাংলোপাড়ার মা ও শিশু কেয়ার হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত হোসেন আলী (৩৫) নামে এক যুবকে বিনামূল্যে রক্তদানের মাধ্যমে তিনি তার বিনামূল্যে ৫০তম ব্যাগ রক্তদান পূর্ণ করেন।
আলমাছ আনছারী বলেন, আমি ২০০১ সাল থেকে বিনামূল্যে রক্তদান শুরু করেছি। রক্তদানের বিষয়টি সামাজিক সংগঠন সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০তম বার আমি রক্তদান করলাম, বেশিরভাগই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, রক্তদান করলে শারীরিক কোনো ক্ষতি হয় না বরং সুস্থ থাকা যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে থ্যালাসেমিয়া রোগী রয়েছে, তাই তিনি সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন