ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অগ্নিকাণ্ডে দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি পরিবারের ৬ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১:৫৯

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি দুই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এক দম্পতির দেড় বছরের একমাত্র শিশুসন্তান অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, দেশটির নর্থ ওয়েস্টের মাডিবোগো এলাকায় ব্যবসা করতেন বাংলাদেশি হাফিজুর রহমান। গত মঙ্গলবার (৮ জুন) রাতে বাসায় ঘুমন্ত অবস্থায় তিনি এবং তার আফ্রিকান স্ত্রী ও দুই সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বুধবার (৯ জুন) দুপুরে খবর পেয়ে বাসার দরজা ভেঙে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের ফরেনসিক বিভাগ মরদেহগুলো তাদের হেফাজতে নিয়ে যায়। শুক্রবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধারকারীদের ধারণা, হিটার থেকে অগ্নিকাণ্ডের তীব্র ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, গত শনিবার (৫ জুন) দক্ষিণ আফ্রিকায় কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমারাইটজবার্গ এলাকার বাংলাদেশি সুজন মীর তার স্ত্রী ও সন্তানসহ আরেক অগ্নিকাণ্ডে দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সুজন মারা যান। এর কিছু সময় পর তার আফ্রিকান স্ত্রীও মারা যান। তাদের একমাত্র শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, মৃত্যুর পর সুজন মীরকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সহযোগিতায় দাফন করা হয়েছে। কিন্তু সুজনের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে কি-না নিশ্চিত করতে পারেনি তার ঘনিষ্ঠজনেরা। কোন ধর্ম অনুসারে তাকে সমাহিত করা হবে এ নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। তাই সুজনের স্ত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সুজন মীরের বাড়ি কুমিল্লা জেলায়।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা