ঢাকা ইপিজেডে গার্মেন্টস শ্রমিকদের করোনা টিকাদান শুরু
ঢাকা ইপিজেডে গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল ১০টায় আশুলিয়ার ডিইপিজেড হাসপাতালে গার্মেন্টস শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান।
প্রথম দিন রোববার বেপজার অধীনে বিভিন্ন গার্মেন্টসের প্রায় এক হাজার শ্রমিককে একাধিক বুথে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়। এ সময় ডিইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুস সোবাহান, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের করোনার টিকা দেয়া প্রসঙ্গে বেপজার জিএম দৈনিক সকালের সময়কে বলেন, ইপিজেডের সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে সব মিলিয়ে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সরকারের পক্ষ থেকে টিকাপ্রাপ্তি সাপেক্ষে এখানকার সকল কর্মকর্তা-কর্মচারীকে টিকা দেয়া হবে।
সাভার-আশুলিয়ার ইপিজেড এলাকায় বেপজা হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্নেল (অব.) ডা. সিদ্দিক আহমেদ সাংবাদিককে বলেন, ইপিজেড এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্য থেকে প্রায় ১০ হাজার শ্রমিক বিভিন্ন জায়গা থেকে করোনার টিকা গ্রহণ করেছেন। অবশিষ্ট ৮০-৮৫ হাজার শ্রমিককে পর্যায়ক্রমে বেপজা হাসপাতালের ১৯ জন ডাক্তার ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা প্রদান করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার