ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যুব বন্ধু ও সফল সংগঠক টঙ্গীর সোহেল রানা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৪:৫৩

গাজীপুরের টঙ্গীর একটি সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান মো. সোহেল রানা। ১৯৮৮ সালের ২২ জুন মো. মকবুল হোসেন ও মোছাম্মত আয়েশা আক্তারের ঘর আলোকিত করে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন সোহেল রানা। মকবুল হোসেন সরকারি চাকরিজীবী ছিলেন। বড় দুই বোন সেলিনা আলম (৪০) ও ফারজানা আক্তারের (৩৭) জন্মের পর মো. সেহেল রানার (৩৩) আগমনে আলোকিত হয় মকবুল হোসেন ও আয়েশা আক্তারের সুখের সংসার।

ছোটবেলা থেকেই সোহেল রানা খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত থাকতেন। সোহেল রানা ছাত্রজীবন শুরু করেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে সোহেল রানা এসএসসি পাস করে পুবাইল আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিগ্রি ও ব্যবস্থাপনার ওপর মাস্টার্স শেষে গাজীপুর ল’ কলেজ থেকে এলএলবি করেন। তিনি ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার এসকে হাসপাতাল এলাকার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে গোধূলি আক্তার লাকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সোহেল রানা ও গোধূলির সংসারে সুখের বার্তা নিয়ে শেখ সাহল লামীম রোদ্র নামে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। ভাগ্যের নির্মম পরিহাস, তার জীবনে নেমে আসে কালো ছায়া। ২০১৫ সালের ২৬ ডিসেম্বর মাতা ও ২০১৯ সালের ৮ আগস্ট পিতাকে হারান সোহেল রানা। 

সোহেল রানা শুধু টঙ্গীবাসীর গর্ব নয়, তিনি বাংলাদেশের যুবকদের ভাগ্য উন্নয়নে অনন্য দিকনির্দেশক ও একজন সফল সংগঠক। ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির মৃত্যুর পর তার স্ত্রীর দিকনির্দেশনায় জাহিদ আহসান রাসেলের সাথে তার নির্বাচনে একজন কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন সোহেল রানা। জাহিদ আহসান রাসেল জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৪ সালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে সাবেক ১০নং ওয়ার্ডের (বর্তমান ৪৬নং ওয়ার্ড) সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে প্রথম রাজনৈতিক সংগঠনে যোগদান করেন নোগাগাঁওয়ের ছেলে সোহেল রানা।

সোহেল রানা বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার আমার শিক্ষক ছিলেন। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, ক্ষমতালোভী বিএনপি-জামায়াতের এজেন্টরা হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে প্রিয় স্যারকে নৃশংসভাবে হত্যা করে। আহসান উল্লাহ স্যারের মৃত্যুর আমি ও মাজহারুল ইসলাম মাসুম ভাই দুজন প্রত্যাক্ষদর্শী হিসেবে সারাদেশে মিডিয়াতে বক্তব্য ছিয়েছি। এরপর ২০১৫ সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের টঙ্গী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। তবে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগে বিবাহিতদের কোনো অগ্রাধিকার নেই, তাই বিয়ের পর থেকে আমি যুবলীগের সাথে সম্পৃক্ত আছি। আমি যেহেতু টঙ্গী থানা পর্যায়ে রাজনীতি করেছি, তাই আমার অনুসারি ও ভক্তদের অনুরোধে যুবলীগে থানার সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি।

তিনি ‍আরো বলেন, আমার প্রিয় নেতা ১৯৮৮ সালে নোয়াগাঁওয়ের স্থানীয় যুবকদের নিয়ে নোয়াগাঁও ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৫ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভাই নতুন করে কমিটি করে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। আমরা ২০১৫ সালে সমাজসেবা ও ২০১৮ সালে যুবতে রেজিস্টেশন লাভ করি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্রসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। যুবকদের কৃষি, মৎস্য ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সংগঠনের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন চলমান রয়েছে। এছাড়া আমি প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন ‘এনএফএভিএইচ’-এ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া আপনারা জানেন যে, শারীরিক প্রতিবন্ধীদের তৈরি দেশের সেরা কোমল পানি মুক্তা পানি নিয়ে আমি কাজ করছি। আমি গত চার বছর যাবৎ ডিলারের দায়িত্ব পালন করছি। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছি।

তিনি বলেন, টঙ্গীর নদীবন্দর এলাকায় কয়েকজন সহযোদ্ধা নিয়ে বন্দর ইন নামে একটি হোটেলের কাজ শুরু করেছি। আমার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার স্বপ্ন প্রথম পর্যায়ে গাজীপুরে যতগুলো সামাজিক সংগঠন রয়েছে সকলকে নিয়ে একযোগে সামাজিক উন্নয়নে কাজ করা। আপনারা জেনে খুশি হবেন, আমার সহকর্মীদের সহযোগিতায় এবারের যুব দিবসে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২১ দেয়া হয়, যার মধ্যে আত্মকর্মী (সারাদেশ) ক্যাটাগরিতে আমি দ্বিতীয় পুরস্কার পেয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী দিনগুলো গবিব, অসহায় ও যুবক ভাইদের নিয়ে কাজ করে যাব।

এমএসএম / জামান

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী

মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল