শ্রীমঙ্গলে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিন দিন পর নির্জন রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিনা বেগম মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে।
নিহত কিশোরীর ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। শুক্রবার বাজার করতে সমশেরগঞ্জ বাজারে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার এলাকায় মাইকিংও করেন। রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ মেলে। লাশের গলায় উড়না পেঁচানো ছিল। পায়ে আঘাতের চিহ্ন আছে। গায়ে কামিজ ছিল কিন্তু স্যালোয়ার ছিল না।
শ্রীঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ওই রাবার বাগানে ফেলে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত