শাহজাদপুরে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নৌকা প্রতীকে লড়বেন তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচিত করার লক্ষ্যে রোববার (২১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। উপজেলার ১০ ইউনিয়নের ৬টিতে বর্তমান চেয়ারম্যান ও ৪টিতে নতুন মুখ নৌকার মনোনয়ন পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এমন একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা পোস্ট করেছেন তা শুনেছি। তবে কারা নৌকা প্রতীক পেয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কাগজ হাতে এসে পৌঁছায়নি।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কায়েমপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এসএম হসেবুল হক (হাসান), গাড়াদহ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপিতে মো. আলমগীর জাহান, রুপবাটি ইউপিতে মো. আব্দুল মজিদ মোল্লা, গালা ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন, বেলতৈল ইউপিতে সরকার মোহাম্মদ আলী, খুকনী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. মুল্লুক চাঁদ, কৈজুরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, নরিনা ইউপিতে মো. আবু শামিম, জালালপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ।
এ খবর নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলায় ছড়িয়ে পড়লে কর্মী ও সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। আওয়ামী লীগ মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর উপজেলার ১০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন