ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২১ বিকাল ৬:১৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপ নামে একটি কোম্পানির রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুিই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে দগ্ধ বেলায়েত হোসেন (৬০) এবং শনিবার (২০ নভেম্বর) রাতে হযরত আলী (৫০) নামে দুজনের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, নিহত দুই শ্রমিকের মধ্যে হযরত আলীর ৯৯ ও বেলায়েতের ৯৫ শতাংশ পোড়া ছিল। এখন ৬৫ শতাংশ দগ্ধ নিয়ে সিরাজুল ইসলাম (৬০) ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে গতকাল শনিবার দুপুর ২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলাম, হযরত আলী, বেলায়েত ও রানা নামে চার শ্রমিক দগ্ধ হয়। কারখানার সংশ্লিষ্টদের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (রূপগঞ্জ) তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কারখানার সংশ্লিষ্টদের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের ৫টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চালের হিট মেশিন থেকে আগুনের সৃষ্টি হয়েছে। পাশেই চালের তুষের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। 

 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার