আফিফকে বল মেরে জরিমানার কবলে শাহিন আফ্রিদি
বাংলাদেশের ব্যাটসম্যান আফিফ হোসেনের পায়ে ইচ্ছাকৃতভাবে বল থ্রো করার অপরাধে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে আফ্রিদির। একই সঙ্গে তার আমলনামায় একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
তারা লিখেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে তৃতীয় ওভারের ঘটনা। আফ্রিদির একটি বলকে ফলো থ্রু খেলেন আফিফ। ওই বলে কোনো রান নেয়ারই ইচ্ছা প্রদর্শন করেননি বাংলাদেশের ব্যাটার। অথচ বল কুড়িয়ে নিয়ে সেটিকে আফিফের পায়ে ছুড়ে মারেন শাহিন শাহ আফ্রিদি। এ অপরাধ সংঘটিত করে আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘন করেছেন শাহিন শাহ আফ্রিদি। যে আচরণবিধিতে বলা হয়েছে, কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা কোনো সাপোর্ট স্টাফের প্রতি বল কিংবা অন্য কোনো ক্রিকেটীয় সরঞ্জাম ছুড়ে মারেন, তাহলে সেটা অপরাধ বলে পরিগণিত হবে।
শাহিন শাহ আফ্রিদির এ কর্মকাণ্ডকে লেভেল-১ অপরাধ হিসেবে ধরা হয়েছে, যে কারণে ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যখন শাহিন শাহ আফ্রিদির সামনে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের সিদ্ধান্ত উত্থাপন করা হয়, তখন তিনি নিজের অপরাধ স্বীকার করেন, যে কারণে আইসিসির কোভিড-১৯ নীতিমালা অনুসরণ করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জামান / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ