ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:১২

রুমমেটের দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্রী রাবিনা ঐশী৷

শনিবার(২০ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে ঘুমের ওষুধ খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকায়  'বাচ্চু মিয়ার মেস' নামক একটি ছাত্রী নিবাসে এই ঘটনা ঘটে।  জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বাড়িওয়ালা ও মেসে অবস্থান করা অন্যান্য ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রাবিনা ঐশী ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ১৪ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়দা ফৌজিয়া নদী ওই মেসে একই কক্ষে থাকেন। কিন্তু, ১৩ তম ব্যাচের ঐশীর বান্ধবী লাবিবা ইসলাম নিয়মিত গ্রুপ স্টাডির নামে রাবিনা ঐশীর কাছে এসে থাকে। সেখানে তাদের নিয়মিত আড্ডা জমে। প্রায় দুই মাস ধরে এটিকে কেন্দ্র করে সমস্যায় ভুগছিলেন নদী।

গত শনিবার (২০ নভেম্বর) নদী মেস মালিক সোহাগ আলীকে এই সমস্যার কথা জানান। সোহাগ আলী রাবিনা ঐশীকে তার গেস্ট সংখ্যা 'লিমিটে' আনতে বলেন। এটিকে কেন্দ্র করে সন্ধ্যায় তাদের মাঝে কথা কাটাকাটি হলে ঐশী এই ঘটনা তার বিভাগের সিনিয়র ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী মো: এরশাদ হোসাইনকে জানায়। এরশাদ একই ব্যাচের প্রণব চক্রবর্তীসহ বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের আরও কিছু আবাসিক শিক্ষার্থী নিয়ে  বাড়িওয়ালাকে খুঁজতে খুঁজতে মেয়েদের মেসের ভিতর প্রবেশ করে।

জুবায়দা ফৌজিয়া নদী অভিযোগ করেন, মেসে ঢুকে এরশাদ, প্রণবসহ আরও কয়েকজন তাকে শাসান। তিনি বলেন, 'উনারা মেসে ঢুকে আমাকে বলে তোরে মাইরা ফালাইয়া রাইখা যামু কেউ টেরও পাইব না, তোর বাপ-মা শিক্ষা দেয় নাই? ক্যাম্পাসে কেমনে ফ্রীলি চলিস দেইখা নিমু নে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নদী সাহায্যের জন্য তার বন্ধু রিয়াজসহ অন্যান্যদের ডেকে আনে। উদ্ভুত পরিস্থিতিতে বাড়িওয়ালা দুই গ্রুপকে নিয়ে নিচে নেমে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সে সময় উপস্থিত থাকায় বাড়িওয়ালা ও শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে রুম পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা সমাধানের পরামর্শ দেন।

কিন্তু রুমে ফিরে যাওয়ার পর ২০১৯-২০ সেশনের জুবায়দা ফৌজিয়া নদী জীবন ও সম্ভ্রম নিয়ে শঙ্কায় আছেন উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। তার ওই স্ট্যাটাস ছড়ি পড়লে মানসিক চাপে পড়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সে সময় কর্তব্যরত  ড. শাহজালাল এ বিষয়ে বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এ বিষয়ে বলেন, 'আমার কাছে একজন রবিবার লিখিত অভিযোগ দিয়ে গিয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি তাই তাড়াহুড়ো করছি না। দুই পক্ষের কথা শুনেই সমাধান দেয়া হবে।

এমএসএম / এমএসএম

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম