আমৃত্যু জনগণের সেবা করতে চান নৌকার মাঝি সাইফুল ইসলাম
আমৃত্যু জনগণের সেবা করতে চান আসন্ন ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। তাকে নৌকার প্রার্থী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আ’লীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্য, স্থানীয় সাংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও সাবেক সাংসদ চয়ন ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জানা যায়, রোববার (২১ নভেম্বর) বিকেল ৪টায় ইউপি নির্বাচনের মনোয়নের চূড়ান্ত তালিকায় নৌকার প্রার্থী হিসেবে সাইফুল ইসলামের নাম থাকায় শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের জনসাধারণ উল্লাসে ফেটে পড়ে। সেই সাথে ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার মুঠোফোনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন আমি শেষ রক্তবিন্দু থাকতেও তার মূল্যায়ন করে যাব। তার আস্থার প্রতিদান হিসেবে কোনোকিছু দেয়া সম্ভব নয়। তবে আমি আমৃত্যু জনগণের সেবা করে যাব ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, জনগণ আমাকে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের উদ্দেশে বলতে চাই, কোন মানুষ ভুলের উর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দলমতের ঊর্ধ্বে থেকে ইউনিয়ন ও মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিজেকে উজাড় করে দেব।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার