মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় শিক্ষক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মো. সানাউল্ল্যাহ মাস্টার (৬০) নামে এক শিক্ষক প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার মস্তানগর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল্ল্যাহ মাস্টার উপজেলার মস্তানগর জামেয়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন মো. সানাউল্ল্যাহ মাস্টার। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-১৮৬৮) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশসহ স্থানীয়দের সহযোগিতা গাড়িটিকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শরফুদ্দীন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত