ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কবে বিয়ে করবেন, উত্তর দিলেন বাবর আজম


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ২:৪০

পাকিস্তান অধিনায়ক বাবর আজম শেষ কয়েক বছর ধরেই পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। মাঠের এমন সব নজরকাড়া পারফর্ম্যান্সের কারণে পাকিস্তান তো বটেই, দেশটির গণ্ডি ছাড়িয়ে বাইরেও তার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। 

তারকাখ্যাতি পেলে তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহও বেড়ে যায় জনমনে। সেটাই ঘটছে বাবর আজমের সঙ্গে। গুগলে জানতে চাওয়া হয় তার বিয়ের খবর, কখন বিয়ে করবেন তিনি। সবজান্তা গুগলকে জিজ্ঞেস করা হয় তার বেতন কত, তিনি কার ভক্ত এসব বিষয়েও। সেসবের উত্তরই এবার দিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও আপলোড করা হয়েছে, যাতে তাকে নিয়ে জনসাধারণ গুগলকে যেসব প্রশ্ন করেছেন তার মধ্য থেকে শীর্ষ পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম।

তার মধ্যেই একটা ছিল ‘বাবর আজম বিয়ে করবেন কবে?’ তার উত্তরে বাবর আজম হেসেই খুন হয়ে যান। বলেন, ‘আমি নিজেও এ বিষয়ে জানি না। আমার বাবা মা জানেন। তাই আপাতত আমাকে বর্তমানটা উপভোগ করতে দিন।’

আরও চারটা প্রশ্নের উত্তর দেন পাকিস্তান অধিনায়ক। তার মধ্যে ছিল তিনি কোথায় থাকেন, কোন ব্যাট ব্যবহার করেন, কত আয় করেন, তার আদর্শ কে, এসব প্রশ্ন।

সবশেষ প্রশ্নের জবাবে বাবর জানান এবি ডি ভিলিয়ার্সের নাম। তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অনুসরণ করে এসেছেন তিনি। কারণ হিসেবে বাবর বলেন, ‘সে ছিল সেরাদের মধ্যে একজন। সে কারণেই আমি তাকে অনুসরণ করতাম।’ 

গ্রে নিকলস ব্যাট ব্যবহার করেন তিনি, আরও জানিয়েছেন ২.৮ থেকে ২.৯ কেজি ওজনের ছয়-সাতটা ব্যাট সবসময়ই নিজের সঙ্গে রাখেন তিনি। কোথায় থাকেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন লাহোরের কথা। 

কত আয় করেন, এ প্রশ্নের জবাব অবশ্য দেননি তিনি। তবে জানিয়েছেন, ভক্তদের প্রত্যাশা থেকে কম অর্থ আয় করেন না তিনি।

এমএসএম / এমএসএম

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র

১৭১ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক