প্রিয় গায়ক তাহসানের হাত ছুঁয়ে উচ্ছ্বসিত দীঘি
যখন থেকে গান শোনেন তখন থেকেই দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের ভক্ত শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। জীবনে এই তারকা সবচেয়ে বেশি গান শুনেছেন তাহসানের। তার অনেক দিনের ইচ্ছা ছিল কখনো সামনাসামনি তাহসানকে মন ভরে দেখবেন, উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন তার গান!
২১ নভেম্বর (বোরবার) রাতে দীঘির সেই স্বপ্ন সত্যি হয়েছে। এদিন রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক ফ্যাশন শোতে তাহসানের পারফরমেন্স উপভোগ করেছেন দীঘি। এবারই প্রথম সরাসরি তাহসানকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন দীঘি। বাঁধভাঙা উল্লাসে মিশে গেছেন তার শোতে!
অনুষ্ঠানে তাসহান মঞ্চে উঠতেই নিজের আসন ছেড়ে সামনে চলে আসেন দীঘি। তাহসানের গাওয়া চারটি গান-‘দূরে তুমি দাঁড়িয়ে’, ‘বিন্দু আমি’, ‘তুমি ছুঁয়ে দিলে মন’, ‘আলো’র সবগুলোই দীঘি উপভোগ করেছেন তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে। এ সময় একাধিকবার মঞ্চে থাকা প্রিয় গায়ক তাহসানের হাত ছুঁয়ে দেন দীঘি। মোবাইলেও মুহূর্তূটি ধারণ করেন। পরে ব্যাক স্টেজে গিয়ে তার সঙ্গে ছবি তুলেও দিনটাকে স্মরণীয় করে রাখেন।
এরই এক ফাঁকে সঙ্গে আলাপকালে দীঘি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি তাহসান ভাইয়ার অন্ধ ভক্ত। আমাকে যদি বাংলাদেশের প্রিয় গায়কের ক্ষেত্রে পাঁচটা অপশনও দেওয়া হয় আমি প্রতিবারই তাহসান ভাইয়ার নাম বলব। তার গান, পার্সোনালিটি, পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ! আজ তাকে দেখে, তার গান শুনে আমি যে আনন্দ পেয়েছি তা মুখে বলে বোঝাতে পারব না। এই আনন্দের রেশ অনেক দিন আমার মধ্যে থেকে যাবে। আমি সত্যি আজ মহাখুশি।’
এই অভিনেত্রী আর যোগ করেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা। ফলে আজ এখানে আসার কথা ছিল না। কিন্তু তাহসান ভাইকে দেখতে পারব, তার গান শুনতে পারব ভেবেই এখানে এসেছি। এখানে আমি র্যাম্পে হেঁটেছি সেটা ছিল একটা উসিলা মাত্র। কারণ শো দেখতে বাইরে যাবো বললে বাসা থেকে অনুমতি পেতাম না। তাই বন্ধুদের আয়োজন এবং র্যাম্পের কথা বলে ঘর থেকে বের হয়ে এসেছি।’
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ