মির্জাগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কলেজছাত্রীকে (১৯) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী গতকাল রোববার (২১ নভেম্বর) রাতে তার প্রতিবেশী আ. হাকিম খাঁর ছেলে মো. কামাল হোসেনসহ (৪০) তিনজনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী পটুয়াখালীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত। বাবা প্রবাসী এবং একমাত্র ভাই ঢাকায় চাকরি করেন। বাড়িতে তার মা একাই থাকেন। ছুটিতে মাঝেমধ্যে গ্রামের বাড়িতে মায়ের কাছে আসেন। বাড়িতে এলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে রাস্তাঘাটে বিভিন্ন অশালীন আচারণের মাধ্যমে যৌন হয়রানি করে থাকে। গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকলে কামাল অনধিকার প্রবেশ করে পেছন থেকে তার পরিধানের ওড়না ধরে টান দেয়। এতে বাধা দিলে কামাল ছাত্রীকে হাত ধরে টানা-হেঁচড়া করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যৌন হয়রানি করে ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়। পরে ডাক-চিৎকারে শুনে তার মা ছুটে এলে কামাল দৌড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, কামাল আমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে। বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ব্যাপারে বাজে কথা রটায়। এমনকি ছেলেপক্ষের কাছে মোবাইলের মাধ্যমে আমার নামে নানা মিথ্যা বদনাম করে বিয়ে ভেঙে দেয়, যার রেকর্ড আছে। শেষমেশ ওই দিন আমাকে আঙিনায় একা পেয়ে এ ঘটনা ঘটায় সে। এর উপযুক্ত বিচারের দাবি জানাই।
অভিযুক্ত কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা ও বানোয়াট।
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ
কালিয়ায় নদীর ভাঙন রোধে মানববন্ধন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
স্বাস্থ্যখাতে দুর্নীতি-অবহেলা বরদাশত করা হবে না, নরসিংদীতে হবে অত্যাধুনিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
তীব্র তাপদাহ: ভ্যানচালকদের মাঝে চেয়ারম্যানের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাছনের
Link Copied