ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জয়বাংলা বধ্যভূমি সংস্কারকাজ হাতে নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২২-১১-২০২১ বিকাল ৫:৫৭

দীর্ঘ ৫০ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ‘জয়বাংলা বধ্যভূমি’র সংস্কারকাজ হাতে নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সিঁন্দুরখান বাজার বিজিবি ক্যাম্পসংলগ্ন ফিনলে চা বাগানে অবস্থিত বধ্যভূমিটি এক দিন সাধারণ মানুষের অজানা ছিল। অনেকেই জানতেন না ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিদের ধরে এনে নির্যাতন ও গণহত্যা চালানো হতো। সম্প্রতি স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্দ বিষয়ক মন্ত্রণালয় বধ্যভূমিটি সংস্কার ও একটি নান্দনিক স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

সোমবার (২২ নভেম্বর) সকালে এই বধ্যভূমির স্থান পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা স্মৃতিসৌধ নির্মাণের স্থান নির্ধারণ ও ভূমি জরিপ করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা এখানে এসেছি জায়গাটি চিহ্নিত করতে। এর সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, যে কারণে দেরিতে হলেও এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির সম্মানে একটি সৌধ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সৌধ নির্মানকাজ বাস্তবায়ন করবে।

শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, সিঁন্দুরখান বাজারের পাশে বর্তমান বিজিবি ক্যাম্পই ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প হিসেবে ব্যবহার করত। তারা নিরস্ত্র বাঙালিদের ধরে এনে মাঠে নির্যাতন ও হত্যা করে পাশের একটি পুকুরে ফেলে দিত। দেশ স্বাধীন হওয়ার পর পুকুরটি থেকে ৪ বস্তা মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করে মুক্তিযুদ্ধ জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর হলেও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এখানে একটি সৌধ নির্মাণ হচ্ছে, এতে আমরা আনন্দিত।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজিমুদ্দিন সরদার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় ব্যানার্জি, সিঁন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার জামাল উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসনে ছমরু, মুক্তিযোদ্ধা আলহাজ আছকির মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী