আইআইইউসির শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখতে হবে : রিজিয়া রেজা চৌধুরী
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, আইআইইউসির শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নৈতিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধ বিচরণে সক্ষম হতে হবে এবং এ দুইয়ের মাঝে সমন্বয় সাধনের যোগ্যতা অর্জন করতে হবে। আর এই মহৎ কাজটি নারী-পুরুষ সমন্বিতভাবে পালন করলেই কেবলমাত্র কা্িক্ষত লক্ষ্য অর্জন সম্ভব।
সোমবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের EEE বিভাগের প্রথম ব্যাচের ছাত্রীদের বিদায় এবং সপ্তম ব্যাচের নবীনবরণ উপলক্ষে আইআইইউসি EEE ক্লাব ফিমেল চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পড়ালেখার কোনো বিকল্প নেই উল্লেখ করে মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, আইআইইউসির ছাত্রীদের অধ্যবসায়ী মনোবৃত্তি তৈরি করে প্রচুর জ্ঞান অর্জন করে বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটিয়ে সর্বস্তরে অবদান রাখতে হবে। নারীদের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধি হতে হবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আখতার সাইয়েদ, EEE ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম, ফিমেল সেকশনের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নার্গিস আক্তার, প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ আতাহার উদ্দিন, ড. ইয়াসির আরাফাত, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজমুস সাকিব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল কাদের, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইফতেখার আলম প্রমুখ।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied