পটিয়ায় শত্রুতার জেরে কৃষিজমির ধান নষ্ট করার অভিযোগ
চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে দুই ব্যক্তির জমির পাকা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মো. আশেক বাদী হয় পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ বাবুল, সাইফুল ইসলাম চৌধুরী, মো. জাহাঙ্গীর, আব্দুল মতিসহ অজ্ঞাতনামা ১০-১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আশেক গংয়ের সাথে রেজাউল করিম বাবুল গংয়ের পারিবারিক ও জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত বিষয়ে বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যার হুমকি দেয়া হয়। এর ধারাবাহিকতায় গততাল রোববার (২১ নভেম্বর) সকালে প্রতিপক্ষ বিবাদীগণ ১০-১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আশেক গংয়ের ১২৬ একর জমি হতে ১৩ গন্ডা জমির পাকা দান নষ্ট করার অভিযোগ করে। এতে আশেক গংয়ের ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়। এছাড়াও রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে কৃষিজমির সাইনবোর্ড উৎপাটন করে সরিয়ে ফেলা হয়। এতে বাদীপক্ষ আশেক গং রেজাউল করিম চৌধুরী বাবুলের অব্যাহত হুমকি-ধমকিতে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে আশেক গং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে তদন্তসাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied