ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে সম্মাননা প্রদান


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ রাত ৮:১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা শান্তি বিহারের পক্ষ থেকে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২১ উপলক্ষে লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করেন বিহারের সেবা কমিটির কার্যকরী সভাপতি ডা. চিন্তাহরণ বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সুদাত্ত রঞ্জন বডুয়া, ধর্মীয় সম্পাদক আনন্দ মোহন বড়ুয়া, চরম্বা ইউপি সদস্য ওসমান গনি প্রমুখ।

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল চরম্বা বিবিবিলা শান্তি বিহারের উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক রোল মডেল হিসেবে স্বীকৃত। সবাইকে সম্প্রীতি ধরে রাখার জন্য একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য। এ দেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধবিহার তার  উজ্জ্বল স্বাক্ষর বহন করছে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি