মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালায়।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।
তিনি জানান, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।
এদিকে অভিযানের সময় আরো পাঁচজন বিদেশি কর্মীকে পাওয়া গেছে। তাদের কাছে মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা