ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ফলদ বৃক্ষের সাথে শত্রুতা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১১:২০

মানিকগঞ্জের সিংগাইরে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ক্ষতিসাধনের অসদুদ্দেশ্যে ফলদ বৃক্ষ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ অমানবিক ঘটনা ঘটেছে সিংগাইর উপজেলার রামনগর এলাকায়। ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক ওই এলাকার হোসেন আলীর ছেলে লিটন (৩০)।

লিটন বলেন, কৃষি অফিসের সহযোগিতায় ট্রেনিং নেয়ার পর এ ফলদ বাগান করে বেকারত্ব দূর করার স্বপ্ন দেখেছিলাম। তাই ধার-দেনা করে তিল তিল করে গড়ে তুলি আমার স্বপ্নের ফলদ বাগান। কিন্তু গত রোববার (২১ নভেম্বর) রাতে শত্রুপক্ষ আমাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে এ অমানবিক কর্ম সাধন করে।

তিনি আরো বলেন, জমিজমা নিয়ে এলাকার কয়েকজনের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। সাম্প্রতিককালে বিরোধ চরম আকার ধারণ করায় শত্রুপক্ষ শুধুমাত্র আমাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে এ হীন কাজ সম্পাদন করে। এ বিষয়ে মামলা করবেন বলেও তিনি জানান।

সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দিতে ‍আসেননি। অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত