ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কুকুর খেলছে ক্রিকেট, দেখে অবাক শচীন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১১:৫৬

ক্রিকেট তার ধ্যানজ্ঞান। খেলোয়াড়ি জীবনে তো বটেই, খেলাটা ছেড়ে দেওয়ার পরও যে এতে ব্যত্যয় ঘটেনি একটু। ২২ গজকে বিদায় জানানোর আট বছর পেরিয়ে গেলেও ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না শচীন টেন্ডুলকার।

ক্রিকেট সম্পর্কিত মজাদার কিছু দেখলেই তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, ভক্তসমর্থকদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি যেমন একটি কুকুরের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন টেন্ডুলকার। সেই কুকুরটি আবার যেমন তেমন নয়, একেবারে ক্রিকেটার কুকুর।

সেই ভিডিওতে দেখা যায়, তিনটি বাচ্চার সঙ্গে সেই কুকুরটি অবলীলায় খেলছে ক্রিকেট। কখনো উইকেটের পেছনে পাহাড়া দিচ্ছে, কখনোবা ফিল্ডিংয়ে সাহায্য করছে। কুকুরের এমন কীর্তি অবাক করে দিয়েছে শচীনকে।

একটি বন্ধুর থেকে ভিডিওটি দেখিয়েছেন শচীনকে। সেটা দেখা মাত্রই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বন্ধুদের সঙ্গে। সেখানে তিনি লিখেছেন, ‘এক বন্ধুর কাছ থেকে এটা পেলাম এবং আমাকে বলতেই হবে, বল ধরার দারুণ দক্ষতাই আছে এর আছে। আমরা ক্রিকেটে উইকেট-রক্ষক, ফিল্ডার এবং অলরাউন্ডার দেখেছি, কিন্তু আপনি এর কী নাম দেবেন?’

ক্রিকেট ছেড়ে এখন শচীন আছেন অখণ্ড অবসরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই দারুণ সরব তিনি। তার টুইটারে আপডেট আসে নিয়মিতই, সেটা নিজের জীবনের কোনো ঘটনা হোক, কিংবা ক্রিকেট নিয়ে। এই তো কিছুদিন আগে বাংলাদেশের এক শিশুকে নিয়ে পোস্ট করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি। তা নিয়েও আলোচনা কম হয়নি তখন। এবার টেন্ডুলকার নিজের অ্যাকাউন্টে শেয়ার দিলেন এই কুকুরের ভিডিও।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’