হার্দিক পান্ডিয়াকে ভালো খাবার খেতে বললেন সালমান বাট
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। মাঠের পারফরম্যান্স কিংবা মাঠের বাইরে বিভিন্ন ইস্যুতে বেশ ঝামেলার মধ্যেই রয়েছেন তিনি। এর মধ্যে আবার যুক্ত হয়েছে, ফিটনেস ও উদ্যম ফিরে পেতে পান্ডিয়াকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ডাকার খবর।
এই খবরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট জানিয়েছেন, সত্যিই যদি ফিটনেসের জন্য ডাকা হয় পান্ডিয়াকে, তাহলে এটি তার জন্য বেশ ভালো সিদ্ধান্তই হবে। বাটের মতে, এখন ভালো খাবারদাবার খেয়ে ওজন বাড়াতে হবে পান্ডিয়ার।
এ সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। হার্দিক পান্ডিয়ার অবশ্যই কিছু পেশী গঠন করতে হবে। তিন ফরম্যাটে ভালোভাবে খেলার জন্য তাকে ট্রেনিং করতে হবে এবং ভালো খাবার খেতে হবে। অন্যথায় এমন শুকনো শরীর নিয়ে তার জন্য বিষয়টা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে তেমন ছন্দে ছিলেন না পান্ডিয়া। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিন ইনিংস ব্যাটিং করে মাত্র ৬৯ রান করেছেন তিনি। বল হাতে মাত্র ৪ ওভার করে ছিলেন উইকেটশূন্য। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন না তিনি।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ