ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন তামিম


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১২:৭

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে চলছে ক্ষণ গণনা। কবে আবার জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারবেন দেশসেরা এই ওপেনার? টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ঘরের একের পর এক সিরিজ মিস করছেন তিনি।

এর সঙ্গে এবার যোগ হলো আসন্ন নিউজিল্যান্ড সফরও। আঙুলের ইনজুরির কারণে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাওয়া হবে না তামিমের। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

সোমবার ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ নিয়েছেন তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করে সেই ফিজিশিয়ানই পরামর্শ নিয়েছেন এক মাস বিশ্রাম নেওয়ার জন্য। এ কারণেই মূলত দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়া হবে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের অন্তর্ভুক্ত সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট। পরে ৯ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস

আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

নরওয়ে ৮-৫ ব্রাজিল

শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ

আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

বিশ্বকাপ চলাকালেই অবসর নয়: গুঞ্জন থামালেন রোনালদো