ভাসানচরে যাচ্ছে আরো ২ হাজার রোহিঙ্গা
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন রোহিঙ্গা স্থানান্তর বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) স্বেচ্ছায় সপ্তম দফায় ভাসানচরে যাচ্ছে আরো দুই হাজার রোহিঙ্গা। আজ মঙ্গলবার তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হবে। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে একটি প্রস্তাব পাস হওয়ায় রোহিঙ্গারা খুশি মনে দেশে ফিরে যাবে, এ আশায় বুকে বেঁধেছে।
উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, সপ্তম দফায় উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে মোট দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। রোহিঙ্গারা খুশি মনে ভাসানচরে যাচ্ছে। কেউ জোর করে তাদের ওখানে পাঠাচ্ছে না।
২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে ৮ লাখের অধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়। ১৯৭৮, ’৯২, ২০১২, ’১৬ এবং সর্বশেষ ২০১৭ সালে আসা আরো চার লক্ষাধিক রোহিঙ্গা এবং নবজাতকসহ বর্তমানে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে ১৪ লাখ রোহিঙ্গা। সপ্তম দফায় দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার সম্মতি প্রকাশ করলেও পরবর্তীতে আরো রোহিঙ্গা ভাসানচরে যাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
উল্লেখ্য, ইউএনএইচসিআরের সহযোগিতায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
Link Copied