বাংলাদেশে নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে : ইনজামাম
আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ঘরের মাঠে থাকায় আশাবাদী ছিলেন ভক্ত-সমর্থকরা। কেননা, ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষেও সিরিজ জিতেছিল বাংলাদেশ।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজটিতে এক ম্যাচও জিততে পারেনি স্বাগতিকরা। সোমবার শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল, যা বাংলাদেশের সমর্থকদের পাশাপাশি আশাহত করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হককেও।
নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরো কঠিন পরীক্ষা নেবে বলে আশা ছিল ইনজামামের। কিন্তু তিনটি ম্যাচই শেষ পর্যন্ত জিতে নিয়েছে পাকিস্তান। টানা তিন ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। নিজের ইউটিউব চ্যানেলে এ সিরিজটি সম্পর্কে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
তার ভাষ্য, ‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সে তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি।’
এ সময় ইনজামাম জানান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের অনুপস্থিতিত ভালোই ভুগিয়েছে বাংলাদেশ দলকে। কেননা, অন্য খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। ইনজামামের মতে, বাংলাদেশে নতুন খেলোয়াড় আসাই বন্ধ হয়ে গেছে।
তিনি বলেছেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরোনো খেলোয়াড় খেলেনি। তবু তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। তো আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে।’
ইনজামাম আরো যোগ করেন, ‘পাঁচ-ছয় বছর আগে তাদের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফরমার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি মনে করি, বাংলাদেশকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে।’
এমএসএম / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ