ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় কালীগঞ্জ সেতু


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:৫৮
দীর্ঘ দুই যুগ পর পূর্ণাঙ্গ রূপ পেল আনোয়ারা-পটিয়া সংযোগ সড়কের কালীগঞ্জ সেতু। দুই উপজেলার মধ্যবর্তী সংযোগ স্থাপনকারী মুরালি খালের ওপর ৩৭ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের ফলে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে আনোয়ারা ও পটিয়া উপজেলায়। পাশাপাশি আনোয়ারা ও পশ্চিম চন্দনাইশের সঙ্গে পটিয়ার বিরাট একটি অংশের জনগণের যাতায়াত আরো সহজ হয়েছে।
 
সরেজমিন দেখা যায়, সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। সেতুটির ওপর দিয়ে চলছে যানবাহন। আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা না হলেও পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরেছে দুই উপজেলার মানুষের মধ্যে। সেতুর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজও শেষ হয়েছে। শুধু ফিনিশিং ও রংয়ের কাজ বাকি রয়েছে। ভাঙন রোধে সেতুর দুই পাশে ৫০০ মিটার বসানো হয়েছে সিসি ব্লক। এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের সঙ্গে সংযুক্ত পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন। এই দুই উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী সীমা রেখা হচ্ছে কালীগঞ্জ সেতু। স্বাধীনতার পূর্বে ১৯৭০ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। মাঝখানে যুদ্ধাবস্থায় এক বছর বন্ধ থাকার পর ১৯৭২ সালে ব্রিজটি নির্মিত হয়। নির্মাণের কয়েক বছর পর মুরালি খালের ভাঙনে সেতুটি আলাদা হয়ে যায়। তখন দুই পাশে স্টিলের বেইলি ব্রিজ দিয়ে সেতুটির সঙ্গে সংযুক্ত করা হয়। প্রায় দুই যুগ ধরে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। যখন পিএবি সড়ক ছিল না তখন পূর্ব আনোয়ারার মানুষ এই পথ দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করত। পূর্বে এই সড়কে বাসের লাইন থাকলেও সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাসের লাইন বন্ধ রয়েছে।
 
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, দোহাজারী সড়ক বিভাগ কর্তৃক ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন আনোয়ারার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিসি গার্ডারবিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ৪ লাইনের স্ট্যান্ডার্ডবিশিষ্ট ১০ দশমিক ২৫ মিটার। তিন স্পেনের ব্রিজটি ৪টি পিলারে নির্মিত হয়েছে। সেতুর দুই পার্শ্বে ৫০০ মিটার সড়ক সড়কসহ ভাঙন রোধে সিসি ব্লক বসা বসানো হয়েছে।
 
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ পারভেজ বলেন, সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী মাসের মধ্যে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন