ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচারে প্রতিবাদে মানববন্ধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ২:৪৮
কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা ইমন আহমদের নামে ফেক আইডি খুলে ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কমলগঞ্জের গোলের হাওর বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এলাকার মুরব্বি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রতবিাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুলেমান মিয়া, তার ছেলে তাহমিদ আহমদ ইমন, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, যুবলীগ নেতা আব্দুস ছত্তার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বাজার প্রদক্ষিণ করে।
 
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ইমন আহমদ নামে ফেক আইডি খুলে বিভিন্নজনের নামে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে গুজব ছড়ালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় জিডি করেন ইমন, যার নাম্বার ৯৪৭।
 
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান