স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতা
প্রতিনিয়ত বেদখলের পথে আক্কেলপুরের ইক্ষু সংগ্রহ কেন্দ্রের জায়গা
জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের অধীন আক্কেলপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের জায়গা স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতায় ও দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত বেদখলে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সরোজমিন দেখা যায়, ইক্ষু ক্রয় কেন্দ্রে প্রবেশপথের শুরু থেকেইে রাস্তার দুই পাশে রাখা রয়েছে কাঠ (গাছের গুঁড়ি) ও বালু। বালু বিক্রির স্থান হিসেবে উল্লেখ রয়েছে আক্কেলপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের নাম। এছাড়াও ইক্ষু ক্রয় কেন্দ্রের নিজস্ব জায়গায় রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানঘর।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে গড়ে ওঠা এসব দোকানঘরের মধ্যে একটি ঘর রয়েছে ইক্ষু ক্রয় কেন্দ্রের কর্মকর্তার। এছাড়াও বিভিন্ন সময় এসব দোকানঘরের মালিকানা পরিবর্তন হয় মোটা অংকের টাকার বিনিময়ে।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট সাক্কু চৌধুরী বলেন, রাস্তার পাশে জুয়েল নামে এক অসহায় ব্যক্তিকে দোকান করে দেয়ার জন্য মাটি ভরাট করে দিয়েছিলাম। পরে ওই জায়গা সেন্টারের মহিলা কর্মকর্তা চাকরির করার ক্ষমতা দেখিয়ে জায়গাটি দখলে নেন এবং তার স্বামীকে দোকান করে দেন, যা এখনো বন্ধ রয়েছে।
বিহারপুর গ্রামের ভোলানাথ মালি বলেন, আমার একটি পুরাতন দোকান ছিল। অভাব-অনটনে দীর্ঘদিন ধরে দোাকান ঠিক করতে পারিনি। কিছুদিন পূর্বে স্বাবলম্বী হতে অন্যদের মতো আমিও ব্যবসা করার সুবাদে দোকান মেরামত করে ব্যবসা করতে গেলে তারা আমার দোকান উঠিয়ে নিয়ে যায়। অন্যরা ব্যবসা করতে পারলে আমি পারব না কেন?
ইক্ষু ক্রয় কেন্দ্রের জায়গায় অবস্থানরত ব্যবসায়ীরা জানান, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এসব দোকানের মাধ্যমে আমাদের পরিবারের ভরণ-পোষণ করি। লিজের মাধ্যমে দোকানের জায়গা বরাদ্দ নিতে চাই। জাায়গা বরাদ্দ দিলে আমরা নিশ্চন্তভাবে ব্যবসা করতে পারি।
আক্কেলপুর ইক্ষু সংগ্রহ অফিসের উন্নয়ন সহকারী কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, আক্কেলপুর উপজেলায় মোট সাত একর জায়গা জয়পুরহাট সুগার মিলের রয়েছে। এরমধ্যে ৬ একর ৬৭ শতাংশ জায়গার সরকারি কর দেয় সুগার মিলস্ কর্তৃপক্ষ। তবে ওই সব জায়গার বেশিরভাগ জমি অবৈধভাবে দখলে নিয়ে ব্যবসা করছে স্থানীয়রা। তাদের একাধিকবার মৌখিকভাবে বলার পরও কেউ কথা শোনে না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, আক্কেলপুরে আখ সংগ্রহ অফিসের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বালু-কাঠসহ বিভিন্ন ব্যবসা করা হচ্ছে, বিষয়টি আমার জানা নেই। আমি ঘটনাস্থলে লোক পাঠাব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়